নীলফামারীতে আশার পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে কম্বল হস্তান্তর

0
181
নীলফামারী জেলা প্রশাসকের কাছে কম্বল হস্তান্তর / ছবি - এই বাংলা প্রতিনিধি

নীলফামারী প্রতিনিধি :


নীলফামারীতে ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠান আশা-এর নিজস্ব অর্থায়নে দরিদ্র ও সুবিধাবঞ্চিত শীতার্তদের মাঝে বিতরণের জন্য কম্বল হস্তান্তর করা হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে নীলফামারীর দরিদ্র শীতার্তদের জন্য ৫০০টি কম্বল জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান এর হাতে তুলে দেন আশার কর্মকর্তারা।

এসময় উপস্থিত ছিলেন সিনিয়র ডিস্ট্রিক ম্যানেজার নজরুল ইসলাম, আঞ্চলিক ব্যবস্থাপক মো. কামরুজ্জামান, শাখা ব্যবস্থাপক মো. নুরুজ্জামান ও মনিরুল ইসলাম, এবং সাপোর্ট ইঞ্জিনিয়ার আবু লায়েজসহ আশার অন্যান্য কর্মকর্তা।

জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, “সমাজের বিত্তবান, বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ও এনজিওগুলো যদি একযোগে এগিয়ে আসে, তবে নীলফামারীর দরিদ্র শীতার্তরা শীতের কষ্ট থেকে রক্ষা পাবে।” তিনি সবাইকে এ মানবিক কাজে অংশ নেওয়ার আহ্বান জানান।

এই বাংলা/এমএস
টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here