ভাঙ্গুড়ায় সেবার মান উন্নয়নে কমিউনিটি স্কোরকার্ড মতবিনিময় সভা অনুষ্ঠিত

0
141
কমিউনিটি স্কোরকার্ড মতবিনিময় সভা / ছবি - এই বাংলা প্রতিনিধি

ঈশ্বরদী প্রতিনিধি :


বাংলাদেশ রুরাল ইকোনমিক ডেভেলপমেন্ট (ব্রেড)-এর উদ্যোগে পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নে সেবার মান উন্নয়ন, জনগণের অংশগ্রহণ, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ বিষয়ে ‘কমিউনিটি স্কোরকার্ড মতবিনিময় সভা’ অনুষ্ঠিত হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বুধবার (১২ নভেম্বর) সকাল ১০টা ৩০ মিনিটে খানমরিচ বি.এম. কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন খানমরিচ আদিবাসী সমবায় সমিতির সভাপতি বাবু জ্ঞানেন্দ্র মুরারি।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. কিবরিয়া, বিএনপি খানমরিচ ইউনিয়ন শাখার আহ্বায়ক মো. শহিদুল ইসলাম, কলেজের অধ্যক্ষ মো. মোফাজ্জল হোসেন, মহিলা মেম্বার শিউলি বেগম ও জাহানারা বেগম, কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ আমজাদ হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় স্থানীয় জনগণ ইউনিয়ন পরিষদের বিভিন্ন সেবার মান বিষয়ে নম্বর প্রদান করেন এবং জনপ্রতিনিধিরা আত্মমূল্যায়ন করেন। সেবার মান উন্নয়নে প্রয়োজনীয় দিকগুলো চিহ্নিত করে একটি কার্যকর কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্রেডের প্রোগ্রাম সমন্বয়ক আশিকুর রহমান।
আয়োজনে ছিল ব্রেড, সহযোগিতায় উই ক্যান বাংলাদেশ ও ক্রিশ্চিয়ান এইড; সার্বিক সহযোগিতায় ছিলেন স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও কমিউনিটি সদস্যবৃন্দ।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here