আগামীকাল জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস

0
164
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস / ছবি - সংগৃহীত

ঢাকা প্রতিনিধি :


আগামীকাল বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, দুপুরে এ ভাষণটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বিটিভি নিউজ এবং বিটিভি ওয়ার্ল্ডে সরাসরি সম্প্রচার করা হবে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সরকারি সূত্রে জানা গেছে, প্রধান উপদেষ্টা তাঁর এ ভাষণে জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করতে পারেন।

জাতীয় রাজনীতির সাম্প্রতিক পরিস্থিতি ও চলমান সংস্কার প্রক্রিয়ার অগ্রগতি নিয়েও তাঁর বক্তব্যে আলোকপাত করার সম্ভাবনা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here