ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠির কাঠালিয়ায় অনুষ্ঠিত ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে পিরোজপুরের মঠবাড়িয়া ইনান এক্সপ্রেস একাদশ। মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় তারা কাঠালিয়া উপজেলা ফুটবল একাডেমি একাদশকে টাইব্রেকারে ৩-২ গোলে পরাজিত করে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেন কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম। বিজয়ী দলকে ৩৫ হাজার টাকা ও রানারআপ দলকে ২০ হাজার টাকা প্রাইজমানি প্রদান করা হয়।
ফাইনাল খেলায় স্থানীয় খেলোয়াড়দের পাশাপাশি নাইজেরিয়ার ৫ জন ফুটবলার অংশ নেন। খেলা দেখতে মাঠের চারপাশে বিপুলসংখ্যক দর্শক ভিড় করেন।

চ্যাম্পিয়ন মঠবাড়িয়া ইনান এক্সপ্রেস
টুর্নামেন্টে বরিশাল বিভাগের ঝালকাঠি, পিরোজপুর ও বরগুনা জেলার আট উপজেলার আটটি দল অংশ নেয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঠালিয়া থানার ওসি মংচেনলা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাপস কুমার তালুকদার, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম, কৃষি কর্মকর্তা ফাতেমা ইসলাম, কাঠালিয়া প্রেসক্লাব সভাপতি মাসউদুল আলম, সাধারণ সম্পাদক শহীদুল আলম, সাংবাদিক এইচ. এম. নাসির উদ্দিনসহ স্থানীয় ক্রীড়া ব্যক্তিত্বরা।
কাঠালিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ও স্থানীয় ক্রীড়া সংস্থার সহযোগিতায় টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন হয়।
এই বাংলা/এমএস
টপিক