টাঙ্গাইলে মওলানা ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকীতে ৭ দিনব্যাপী মেলা শুরু

0
185
ছবি - সংগৃহীত

টাঙ্গাইল প্রতিনিধি :


মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের সন্তোষে শুরু হয়েছে ঐতিহ্যবাহী ৭ দিনব্যাপী ভাসানী মেলা। মঙ্গলবার সকালে মওলানা ভাসানী ফাউন্ডেশন ও খোদা-ই-খেদমতগারের যৌথ উদ্যোগে সন্তোষ মাজার প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

উদ্বোধন করেন মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ। এ সময় উপস্থিত ছিলেন মওলানা ভাসানী ফাউন্ডেশনের মহাসচিব মাহমুদুল হক সানু, শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলীম, ন্যাপ ভাসানীর সভাপতি হাসরত খান ভাসানীসহ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল ও বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

প্রতি বছরের মতো এবারও মেলা উপলক্ষে আয়োজন করা হয়েছে দেয়াল পত্রিকা প্রকাশ, ওরশ, স্মরণসভা, গণভোজসহ নানা ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

মেলায় ভাসানী অনুসারী, স্থানীয় মানুষ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো মাজার প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে উঠেছে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here