সুবর্ণচরে আওয়ামী লীগ নেতা আনিসুল হক গ্রেপ্তার

0
168
আনিসুল হক ওরফে জাহাঙ্গীর / ছবি - সংগৃহীত

নোয়াখালী প্রতিনিধি :


নোয়াখালীর সুবর্ণচরে কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আনিসুল হক ওরফে জাহাঙ্গীর (৫৩)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরের দিকে তাকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, সোমবার রাত সাড়ে দশটার দিকে উপজেলার চরবাটা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে চরজব্বর থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আনিসুল হক সুবর্ণচরের খাসেরহাট বাজারের ব্যবসায়ী ও বাজার ব্যবসায়ী সমিতির সহসভাপতি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে দশটার দিকে চরবাটা এলাকা থেকে আওয়ামী লীগ নেতা আনিসুল হককে গ্রেপ্তার করে পুলিশ থানায় নিয়ে যায়। গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে খাসেরহাট বাজারের ব্যবসায়ীরা মঙ্গলবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দোকানপাট বন্ধ রাখার আহ্বান জানান এবং এ বিষয়ে মাইকিং করা হয়।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া বলেন, “আগামী ১৩ অক্টোবর ঘিরে ঢাকায় লোক সমাগমের প্রস্তুতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে আওয়ামী লীগ নেতা আনিসুল হককে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে একটি রাজনৈতিক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।”

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here