তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল চেয়ে আপিলের ১০ম দিনের শুনানি চলছে

0
153
ছবি - ইন্টারনেট

অনলাইন ডেস্ক :

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে দায়ের করা আপিল আবেদনের ১০ম দিনের শুনানি শুরু হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সোমবার (১০ নভেম্বর) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ শুনানি চলছে।

এর আগে গত বৃহস্পতিবার (৬ নভেম্বর) একই বেঞ্চে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান যুক্তিতর্ক উপস্থাপন করেন। বুধবারও তিনি প্রায় দেড় ঘণ্টা শুনানি করেন। ওইদিন তিনি বলেন, সংবিধানের ত্রয়োদশ সংশোধনী অবৈধ ঘোষণা করে দেওয়া রায় বহাল রাখা উচিত হবে না। পাশাপাশি তিনি সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের রায়কে “দণ্ডনীয় অপরাধ” বলেও মন্তব্য করেন।

প্রসঙ্গত, ২০১১ সালে সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়। পরে গত ২৭ আগস্ট সর্বোচ্চ আদালত ওই রায়ের পুনর্বিবেচনা চেয়ে করা আবেদন মঞ্জুর করে আপিলের অনুমতি দেন।

পরে এ বিষয়ে আপিল করেন ড. বদিউল আলম মজুমদারসহ পাঁচজন নাগরিক, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামী’র সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here