
নীলফামারী প্রতিনিধি :
নীলফামারীর সৈয়দপুরে কাশীরাম বেলপুকুর শিশুমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহানাজ আক্তার ও সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মরিয়ম নেছা-র বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
রোববার (৯ নভেম্বর) সকালে বিদ্যালয়ের সামনে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা এই কর্মসূচি পালন করেন। মানববন্ধনে অভিযোগ করা হয়, ২০২৩-২৪ ও ২০২৪-২৫ অর্থবছরের স্লিপের টাকা আত্মসাৎ হয়েছে, বিদ্যালয়ের পানি উত্তোলনের মোটর ও ফ্যান বিদ্যালয় থেকে দূরে সরিয়ে নেওয়া হয়েছে, এবং শহীদ মিনার নির্মাণ ও অন্যান্য কার্যক্রমে স্বজনপ্রীতি ও আর্থিক অনিয়ম ঘটেছে।
অভিযোগ অস্বীকার করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহানাজ আক্তার বলেন, “কোনো টাকা আত্মসাৎ করা হয়নি, সব কার্যক্রমের বিল ও ভাউচার আছে।” সহকারী শিক্ষা কর্মকর্তা মরিয়ম নেছা বলেন, বিদ্যালয়ের ফ্যান ও মোটর স্কুলেই রয়েছে, আগের চুরির কারণে সাময়িকভাবে নিরাপদ স্থানে রাখা হয়েছিল।
সৈয়দপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা মন্তব্য করতে অস্বীকার করেন। তবে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রবিউল ইসলাম জানান, অভিযোগ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
এই বাংলা/এমএস
টপিক
