চট্টগ্রাম প্রতিনিধি :
চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়া থানার আওতাধীন কোদালা ইউনিয়নের ১নং ওয়ার্ডে অভিযান চালিয়ে ৮ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
শুক্রবার (৭ নভেম্বর) দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ সাব্বির মোহাম্মদ সেলিমের নেতৃত্বে এসআই হিমাংশু চন্দ্র সূত্রধর ও তার টিম কোদালা চা বাগানের কবরস্থানের উত্তর পাশে কাঁচা রাস্তার মোটরঘর সংলগ্ন এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. বেলাল (৩৯), মোহাম্মদ শওকত প্রকাশ বন্ধন (২৫), মোহাম্মদ রফিকুল আলম (৫৫), মো. ইউসুফ (৪৪), মোহাম্মদ কামাল উদ্দিন (৫৫) এবং মোহাম্মদ রফিক (৫৫)। সকলের বাড়ি রাঙ্গুনিয়ার মরিয়ম নগরে।
থানা সূত্রে জানা যায়, অভিযানে উদ্ধার করা ৮ লিটার চোলাই মদ জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, “মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। ৮ লিটার চোলাই মদসহ ৬ জনকে আটক করে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। মাদকবিরোধী এই অভিযান এলাকায় ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।”
এই বাংলা/এমএস
টপিক

