যাত্রাবাড়ীতে ২ হাজার ৫০০ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

0
136

অনলাইন ডেস্ক :

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে দুই হাজার ৫০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের গুলশান বিভাগ। আটক ব্যক্তির নাম নুরুল আমিন (২৭)।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

রোববার (২ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, শনিবার রাত ৯টা ১৫ মিনিটের দিকে গোপন তথ্যের ভিত্তিতে ডিবি-গুলশান বিভাগের একটি বিশেষ দল যাত্রাবাড়ী থানার চৌধুরী ফিলিং স্টেশনের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালায়। অভিযানে নুরুল আমিনকে আটক করা হয় এবং তার কাছ থেকে ২ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুরুল আমিন স্বীকার করেছেন যে তিনি একটি সংঘবদ্ধ মাদক চক্রের সক্রিয় সদস্য। তিনি দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা এনে ঢাকার বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করতেন।

ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here