শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মৌলভীবাজারে বিএনপির বিক্ষোভ

মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

দেশব্যাপী আওয়ামী লীগের সন্ত্রাস, সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে শহরের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে কুসুমবাগ এলাকায় গিয়ে শেষ হয়।

পরে জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূনের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সঞ্চালনা করেন সংগঠনটির সদস্যসচিব আব্দুর রহিম রিপন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর ও রাজনগর) আসনের সংসদ সদস্য এম. নাসের রহমান।

এ সময় বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মুকিত, মিজানুর রহমান নিজাম, মো. ফখরুল ইসলাম, বকশী মিজবাউর রহমান ও হেলু মিয়া। আরও বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনু, সাধারণ সম্পাদক মারুফ আহমদ এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ারা আহমেদ রহমানসহ অন্যান্য নেতারা।

কর্মসূচিতে জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

সমাবেশে বক্তারা দেশব্যাপী যেকোনো ধরনের সন্ত্রাস, সহিংসতা ও নৈরাজ্য প্রতিরোধের আহ্বান জানান। একই সঙ্গে দেশের শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর