বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় সংসদ নির্বাচন ২০২৬: ক্যাম্পেইনের প্রথম টিজার প্রকাশ

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ রবিবার, ২ নভেম্বর, ২০২৫
ছবি - সংগৃহীত

বিশেষ প্রতিনিধি :

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-এর প্রথম প্রচারণা টিজার রোববার (২ নভেম্বর) প্রকাশ করা হয়েছে। ওই ৪৮ সেকেন্ডের ভিডিওটি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করা হয়। পোস্টের ক্যাপশনে উল্লেখ করা হয়েছে, আজ থেকে নির্বাচন সম্পর্কিত ক্যাম্পেইন আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

প্রকাশিত টিজারে দেখা যায়, গুম ও বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত সমন্বয়ক হিসেবে পরিচিত ক্যাপ্টেন (অব.) ড. খান সুবায়েল বিন রফিক ভোটারদের ঐতিহাসিক এই নির্বাচনে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন ফেব্রুয়ারি ২০২৬-এ উৎসবমুখর পরিবেশে জনগণ ভোট দিতে বের হবে এবং ওই নির্বাচনের মাধ্যমে দেশের ভবিষ্য্য নির্ধারণ করবে — “ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে দেশের মালিকানা বুঝে নেবে জনগণ,” তিনি মন্তব্য করেন।

টিজারের শুরুতে সরকারের এক সময়কার পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনের একটি পুরনো বক্তব্য দেখানো হয়েছে। সেখানে তিনি বলেছেন যে, “শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে” ভারতের সরকারের কাছে অনুরোধ করেন—এই বক্তব্যটি তখন দেশব্যাপী বিতর্ক সৃষ্টি করেছিল। ক্যাম্পেইনের প্রথম টিজার হিসেবে সেটি আবারও ব্যবহার করা হয়েছে।

প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি রোববার দুপুরে টিজার প্রকাশের বিষয়ে তথ্য জানান। তিনি বলেন, টিজারটি দেশের মানুষের কাছে নির্বাচনকে গুরুত্বপূর্ণ এবং দায়িত্ব হিসেবে উপস্থাপন করার জন্য তৈরি করা হয়েছে।

ক্যাপ্টেন (অব.) ড. খান সুবায়েল টিজারে আরো বলেন, অতীতের বিতর্কিত অধ্যায়গুলো পেছনে রেখে জনগণ এবার নিজ হাতে দেশ চালানোর সিদ্ধান্ত নেবে—“নির্বাচন ২০২৬, দেশের চাবি আপনার হাতে,” তার ভাষ্য ছিল।

এই বাংলা/এমএস

টপিক

এই সম্পর্কিত আরো খবর

পঞ্চগড়ের বোদা উপজেলায় চাকরি জীবনের শেষ কর্মদিবসে প্রধান শিক্ষক মো. মোছাদ্দেকুর রহমানকে বর্ণাঢ্য আয়োজনে বিদায় জানিয়েছেন শিক্ষার্থী, সহকর্মী ও এলাকাবাসী।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ২৬ নম্বর কালিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। দীর্ঘ ৩৩ বছরের শিক্ষকতা জীবনের শেষ কর্মদিবসে প্রিয় শিক্ষককে বিদায় জানাতে বিদ্যালয় প্রাঙ্গণ সাজানো হয়।

অনুষ্ঠানে আলোচনা সভা ও সম্মাননা প্রদান শেষে মো. মোছাদ্দেকুর রহমানকে সুসজ্জিত গাড়িতে করে নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়। গাড়ির সামনে-পেছনে ছিলেন শিক্ষার্থী, সহকর্মী ও এলাকাবাসী। গাড়িতে ওঠার সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো এবং ফুলের মালা পরিয়ে বিদায় জানানো হয়। এ সময় আবেগাপ্লুত হয়ে পড়েন বিদায়ী প্রধান শিক্ষক।

বিদায়কালে শিক্ষার্থীদের উদ্দেশে মো. মোছাদ্দেকুর রহমান বলেন, “আমি বিদায় নিচ্ছি, কিন্তু দোয়া রেখে গেলাম। তোমরা নিজেদের মানবিক মানুষ হিসেবে গড়ে তুলবে।”

বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা বলেন, বিদায় সবসময়ই কষ্টের। তবে একজন শিক্ষকের কর্মজীবনের শেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে শিক্ষার্থী ও সহকর্মীরা এমন আয়োজন করেছেন। এতে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকের দীর্ঘদিনের সম্পর্কও প্রতিফলিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বোদা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আজমল আজাদ বলেন, একজন শিক্ষক চাকরিজীবন শেষে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার সময় সন্তানতুল্য শিক্ষার্থীদের ছেড়ে যাওয়ার কষ্ট অনুভব করেন। মোছাদ্দেকুর রহমানের মতো প্রতিটি শিক্ষকের বিদায়ই স্মরণীয় হওয়া উচিত।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোদা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আজমল আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোদা উপজেলা প্রাথমিক শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্রের ইন্সট্রাক্টর এ কে এম সারোয়ার জাহান আহমেদি, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, কালিয়াগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফজলার রহমান, সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক, কালিয়াগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মোমিন এবং পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহমুদুল হকসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এই বাংলা/এমএস

পঞ্চগড়ে প্রধান শিক্ষককে বর্ণাঢ্য আয়োজনে বিদায়