বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ার শিবগঞ্জে পালিত হলো ৫৪তম জাতীয় সমবায় দিবস

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ শনিবার, ১ নভেম্বর, ২০২৫
ছবি : এই বাংলা প্রতিনিধি

স্টাফ রিপোর্টার :

“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার শিবগঞ্জে শনিবার (১ নভেম্বর ২০২৫) ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনটি আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

র‌্যালি শেষে শহীদ হাফিজার রহমান মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা সমবায় কর্মকর্তা ফাতেমা-তুজ-জহুরা সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক কর্মকর্তা গোলাম মাহবুব মোরশেদ, সহকারী কৃষি কর্মকর্তা শাহ আপেল মাহমুদ, মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফুল ইসলাম, হিসাব রক্ষণ কর্মকর্তা রেজাউল ইসলাম, প্রধান শিক্ষক তাজুল ইসলামসহ বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধিরা।

অনুষ্ঠান শেষে উপজেলার বিভিন্ন সমবায় সমিতির মধ্যে উল্লেখযোগ্য অবদানের জন্য মহাস্থান সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি, বেলাভূমি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি, গ্রামীণ কল্যাণ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি, জগদীশ ও পুয়াগাড়ী মৎস্যজীবী সমবায় সমিতি, আটমূল মৎস্যজীবী সমবায় সমিতি, চককানু হরিপুর বন্দর মৎস্যজীবী সমবায় সমিতি এবং সৃষ্টি সমাজ উন্নয়ন শ্রমজীবী সমবায় সমিতিকে প্রধান অতিথির পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়।

দিনব্যাপী আয়োজনে অংশগ্রহণকারীরা সমবায় আন্দোলনের মাধ্যমে সমৃদ্ধ, আত্মনির্ভরশীল ও বৈষম্যহীন বাংলাদেশের জন্য অঙ্গীকার ব্যক্ত করেন।

এই বাংলা/এমএস

টপিক

এই সম্পর্কিত আরো খবর

পঞ্চগড়ের বোদা উপজেলায় চাকরি জীবনের শেষ কর্মদিবসে প্রধান শিক্ষক মো. মোছাদ্দেকুর রহমানকে বর্ণাঢ্য আয়োজনে বিদায় জানিয়েছেন শিক্ষার্থী, সহকর্মী ও এলাকাবাসী।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ২৬ নম্বর কালিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। দীর্ঘ ৩৩ বছরের শিক্ষকতা জীবনের শেষ কর্মদিবসে প্রিয় শিক্ষককে বিদায় জানাতে বিদ্যালয় প্রাঙ্গণ সাজানো হয়।

অনুষ্ঠানে আলোচনা সভা ও সম্মাননা প্রদান শেষে মো. মোছাদ্দেকুর রহমানকে সুসজ্জিত গাড়িতে করে নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়। গাড়ির সামনে-পেছনে ছিলেন শিক্ষার্থী, সহকর্মী ও এলাকাবাসী। গাড়িতে ওঠার সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো এবং ফুলের মালা পরিয়ে বিদায় জানানো হয়। এ সময় আবেগাপ্লুত হয়ে পড়েন বিদায়ী প্রধান শিক্ষক।

বিদায়কালে শিক্ষার্থীদের উদ্দেশে মো. মোছাদ্দেকুর রহমান বলেন, “আমি বিদায় নিচ্ছি, কিন্তু দোয়া রেখে গেলাম। তোমরা নিজেদের মানবিক মানুষ হিসেবে গড়ে তুলবে।”

বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা বলেন, বিদায় সবসময়ই কষ্টের। তবে একজন শিক্ষকের কর্মজীবনের শেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে শিক্ষার্থী ও সহকর্মীরা এমন আয়োজন করেছেন। এতে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকের দীর্ঘদিনের সম্পর্কও প্রতিফলিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বোদা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আজমল আজাদ বলেন, একজন শিক্ষক চাকরিজীবন শেষে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার সময় সন্তানতুল্য শিক্ষার্থীদের ছেড়ে যাওয়ার কষ্ট অনুভব করেন। মোছাদ্দেকুর রহমানের মতো প্রতিটি শিক্ষকের বিদায়ই স্মরণীয় হওয়া উচিত।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোদা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আজমল আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোদা উপজেলা প্রাথমিক শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্রের ইন্সট্রাক্টর এ কে এম সারোয়ার জাহান আহমেদি, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, কালিয়াগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফজলার রহমান, সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক, কালিয়াগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মোমিন এবং পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহমুদুল হকসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এই বাংলা/এমএস

পঞ্চগড়ে প্রধান শিক্ষককে বর্ণাঢ্য আয়োজনে বিদায়