নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের নগরকান্দা উপজেলার ৬ নম্বর তালমা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. জাকারিয়া খান (খোকা) দলীয় পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় নগরকান্দা উপজেলার তালমার মোড়ে নিজ প্রতিষ্ঠানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে জাকারিয়া খান বলেন, ব্যক্তিগত ও নীতিগত কারণ বিবেচনায় তিনি আওয়ামী লীগের সব সাংগঠনিক দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে তিনি আওয়ামী লীগের সহ-সভাপতির পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
তিনি আরও বলেন, অতীত রাজনৈতিক অভিজ্ঞতা ও সাবেক সংসদ সদস্য লাবু চৌধুরীর সঙ্গে মতপার্থক্যের প্রেক্ষাপটে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। ভবিষ্যতে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে থেকে ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের আদর্শে দেশের কল্যাণে এবং সাধারণ মানুষের পাশে থেকে কাজ করতে চান বলেও জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন জাকারিয়া খান। এ সময় স্থানীয় গণমাধ্যমকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শনিবার সন্ধ্যায় আয়োজিত ওই সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগের দলীয় পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন।

