ঘিওর প্রতিনিধি :
মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের শোলধারা বটতলা বাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে দোকান ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার (২৭ অক্টোবর) সকালে হামলাকারীরা দোকানের মালিক ও তার পরিবারের সদস্যদের দেশীয় অস্ত্র দিয়ে ভয়ভীতি দেখিয়ে দোকান ঘর ভেঙে ফেলে। শোলধারা বটতলা বাজারে হামলাকারীরা দোকান মালিককে হুমকি প্রদান
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
স্থানীয়রা জানান, নাঈম স্টোর-এর মালিক খন্দকার মোজাম্মেল হক তোজা প্রায় ২৫ বছর ধরে ওই দোকান পরিচালনা করে আসছিলেন। কয়েক দিন ধরে আব্দুর রহমান ও তার পরিবারের সদস্যরা দোকানটি উচ্ছেদ করার চেষ্টা করে আসছিল। বিষয়টি ঘিওর থানায় অভিযোগ করা হয় এবং স্থানীয় ইউপি সদস্যদের সহায়তায় জায়গা মেপে সমাধান করা হয়েছিল।
বানিয়াজুরী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস.আর. আনসারী (বিল্টু) জানান, দোকান ঘরের কিছু অংশ আব্দুর রহমানের জমিতে পড়ায় তা ভেঙে নেওয়া উচিত ছিল। কিন্তু সোমবার সকালে আব্দুর রহমান ও তার পরিবারের লোকজন মিলে পুরো দোকানটি ভেঙে দেয়।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে অভিযোগ পাওয়া গেছে এবং তদন্তের পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এই বাংলা/এমএস
টপিক

