মানিকগঞ্জে পৌর কৃষকদলের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ ও মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচি

মানিকগঞ্জ প্রতিনিধি :

 

মানিকগঞ্জ পৌর কৃষকদলের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, চারা বিতরণ এবং মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) মানিকগঞ্জ পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে সার্বিক সহযোগিতা করে মানিকগঞ্জ জেলা কৃষকদল।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষকদলের সভাপতি গোলাম কিবরিয়া সাইদ এবং সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল।

কর্মসূচির শুরুতে নেতাকর্মীরা বিভিন্ন সড়ক ও জনসমাগমস্থানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন। পরে স্থানীয় বাসিন্দাদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ এবং বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করা হয়। একই সঙ্গে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ ও সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, পরিচ্ছন্ন পরিবেশ, সবুজায়ন এবং মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে একযোগে কাজ করতে হবে। সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে জেলা ও পৌর কৃষকদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় বাসিন্দারা অংশগ্রহণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here