স্টাফ রিপোর্টার :
বগুড়ার নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের ২০২৬–২৭ মেয়াদের নবনির্বাচিত ২৪ সদস্যের কার্যনির্বাহী কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুর রউফ রুবেল (দৈনিক পুনরুত্থান) এবং সাধারণ সম্পাদক হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন নজরুল ইসলাম দয়া (দৈনিক ভোরের ডাক)।
১৯৯১ সালে প্রতিষ্ঠিত এ সাংবাদিক সংগঠনের প্রতিষ্ঠাতাদের উপস্থিতিতে সোমবার রাতে নবনির্বাচিত কমিটির সদস্যরা শপথ গ্রহণ করেন। সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাবেক সাধারণ সম্পাদক ও প্রেস ক্লাবের পৃষ্ঠপোষক মহসিন আলী রাজু আনুষ্ঠানিকভাবে শপথবাক্য পাঠ করান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক-কবি এইচ. আলীম।
নতুন কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন— সিনিয়র সহ-সভাপতি জুলফিকার আলী ভুট্টো, সহ-সভাপতি আব্দুল বারীক ও মিজানুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক রনি (দৈনিক আজকের দর্পণ), যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ (প্রতিদিনের সংবাদ ও জয়যুগান্তর) ও শাহীন আলম সাজু, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান আনান (চাঁদনী বাজার) ও তানসেন আলী মন্টু, দপ্তর সম্পাদক সালমির ইসলাম, কোষাধ্যক্ষ আব্দুল গফুর, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক রাসেল খান, প্রচার সম্পাদক সুলতান মাহমুদ, ক্রীড়া সম্পাদক আনোয়ার হোসেন টুটুল এবং পাঠাগার সম্পাদক মশিউর রহমান মানিক।
কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন সাদিকুর রহমান, ফরিদ উদ্দিন, মেহেদী হাসান রুবেল, তানভীর রহমান, নুরুন নবী, সিয়াম হোসেন, সিয়ামুল হক রাব্বি ও আবু হানিফ।
এছাড়া প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা নুর মোহাম্মদ বাদশা, মো. বকুল হোসেন (দৈনিক ইনকিলাব) এবং মো. নাজির হোসেনকে নতুন কমিটির উপদেষ্টা করা হয়েছে।
বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকার জিভেজল রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের পৃষ্ঠপোষক ও সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাবেক সভাপতি সৈয়দ ফজলে রাব্বী ডলার, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার এবং সাংবাদিক বাবু বসুধা।

