নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি :
নাটোরের নলডাঙ্গা পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য নতুন কোনো কর আরোপ না করে ১০২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
সোমবার (২৯ জুন) দুপুর সাড়ে ১টায় নলডাঙ্গা পৌরসভার অস্থায়ী কার্যালয়ে আয়োজিত বাজেট ঘোষণার সভায় পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) আশিকুর রহমান সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল এমরান খান।
পৌর নির্বাহী কর্মকর্তা মো. ইমরোজ মুজিব বাজেট উপস্থাপন করেন। বাজেটে আগামী অর্থবছরে মোট আয় ধরা হয়েছে ১০২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার টাকা এবং মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ১০২ কোটি ২০ লাখ ৩১ হাজার টাকা। এতে উদ্বৃত্ত রাখা হয়েছে ৫ লাখ ৩৩ হাজার টাকা।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বাজেট অনুযায়ী, রাজস্ব আয় ধরা হয়েছে ২ কোটি ৮২ লাখ ১৮ হাজার টাকা এবং রাজস্ব ব্যয় ২ কোটি ৮৬ লাখ ৮৫ হাজার টাকা। এছাড়া সরকারি ও বিভিন্ন উন্নয়ন খাত থেকে আয় ধরা হয়েছে ৯৯ কোটি ৪৩ লাখ ৪৬ হাজার টাকা এবং এ খাতে ব্যয় নির্ধারণ করা হয়েছে ৯৯ কোটি ৩৩ লাখ ৪৬ হাজার টাকা।
বাজেট সভায় আরও উপস্থিত ছিলেন নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জুনায়েদ আহমেদ লেলিন, উপজেলা এলজিইডির প্রকৌশলী হারুনার রশিদ, সমাজসেবা কর্মকর্তা সুমন সরকার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনসারুল্লাহ, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল, উপজেলা যুবদলের আহ্বায়ক মামুনুর রশীদ খান, যুগ্ম আহ্বায়ক মামুনুর রশীদ পিন্টু, পাপেল তালুকদার, গোলাম মোস্তফা সবুজসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা।
এই বাংলা/এমএস
টপিক

