কাঁঠালিয়ায় কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

ঝালকাঠি প্রতিনিধি :

 

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, গাছের চারা, সার ও অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

সোমবার (২৯ জুন) দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে কৃষকদের হাতে এসব কৃষি উপকরণ তুলে দেওয়া হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা ফাতেমা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সুমী রানী বল।

এ সময় কৃষি বিভাগের সহকারী কৃষি কর্মকর্তাসহ জনপ্রতিনিধি, সাংবাদিক এবং উপজেলার বিভিন্ন এলাকার কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

কৃষি বিভাগ সূত্রে জানা যায়, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ১ হাজার আমন চাষিকে বীজ, সার ও কৃষি উপকরণ প্রদান করা হয়েছে। এছাড়া ৬ হাজার ৯২৫ জন কৃষকের মাঝে ফলদ ও বনজ গাছের চারা, ৪০০ জন কৃষকের মধ্যে লেবুর চারা এবং ৬০০ জন কৃষকের কাছে সবজি চাষের উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচি কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ধরনের সহায়তা কৃষকদের আধুনিক ও লাভজনক কৃষিকাজে আরও উৎসাহিত করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here