জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেটে বাজেটসহ গুরুত্বপূর্ণ প্রস্তাব অনুমোদন

গাজীপুর প্রতিনিধি :

 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেটের অধিবেশনে বাজেটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রস্তাব সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়েছে। অধিবেশনের শুরুতে প্রয়াত সিনেট সদস্যদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

অধিবেশনে সিনেট সদস্য হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এবং সংসদ সদস্য ইমরান আহমেদ চৌধুরী, ওয়ারেস আলী মামুন, আবুল হোসেন খান ও জি এম সিরাজ।

আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নেন সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. এ আই মাহবুব উদ্দিন আহমেদ এবং বাংলা একাডেমির সভাপতি আবুল কাসেম ফজলুল হক।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অনলাইনের মাধ্যমে যুক্ত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক এবং দেশের বিভিন্ন বিভাগের বিভাগীয় কমিশনাররা।

এ ছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মো. লুৎফর রহমান ও প্রফেসর ড. মোহাম্মদ আলী জিন্নাহ, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের মহাপরিচালক ফারুক ওয়াসিফসহ প্রায় ৭০ জন সিনেট সদস্য অধিবেশনে অংশ নেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, শিক্ষক, বিভিন্ন দপ্তরের প্রধান এবং আমন্ত্রিত অতিথিরাও উপস্থিত ছিলেন।

শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত অধিবেশন শেষে গৃহীত সিদ্ধান্তগুলো বাস্তবায়নে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here