শ্রীবরদীতে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি :

শেরপুরের শ্রীবরদী উপজেলায় থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সজীব মিয়া (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া সজীব মিয়া উপজেলার ভায়াডাঙ্গা দড়িপাড়া গ্রামের বাসিন্দা এবং বিল্লাল হোসেনের ছেলে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উদ্ধার হওয়া মাদক জব্দ করে তাকে থানায় নেওয়া হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here