সাফিয়া খানম ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

নিজস্ব প্রতিবেদক :

 

সমাজের অসহায় ও দুস্থ নারীদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে সাফিয়া খানম ফাউন্ডেশনের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৬ জুন) বিকেলে আয়োজিত অনুষ্ঠানে ফাউন্ডেশনের চেয়ারম্যান, সমাজসেবক ও কলামিস্ট এম. এ. মাসুদ উপকারভোগী নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন হারুন মেম্বার, আবু জাহেদ, আলমগীর কবির, মহিউদ্দিন চৌধুরী জকুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে এম. এ. মাসুদ বলেন, “সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে তাদের স্বাবলম্বী করতে সাফিয়া খানম ফাউন্ডেশন বদ্ধপরিকর। সেই উদ্যোগের অংশ হিসেবে আজ সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”

ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here