নীলফামারী প্রতিনিধি :
কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আমিনুল ইসলাম ইমন ও সাধারণ সম্পাদক আল মিরাজের স্বাক্ষরিত ৯ জুন ২০২৬ তারিখের অনুমোদনে ‘আমরা জুলাই যোদ্ধা’ নীলফামারী জেলা শাখার ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত কমিটির উপদেষ্টা হিসেবে রয়েছেন নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সোহেল পারভেজ, সাবেক সাধারণ সম্পাদক জহুরুল আলম, ডোমার উপজেলা বিএনপির সাবেক সভাপতি রিয়াজুল ইসলাম কালু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আল মাসুদ চৌধুরী, সাবেক ছাত্রনেতা আব্দুস সালাম বাবলা এবং জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রেজওয়ানুল আহমেদ রিজু।
আহ্বায়ক হিসেবে শাহরিয়ার হোসেন হাবিল এবং সদস্য সচিব হিসেবে হাসান রাজা সুমন দায়িত্ব পেয়েছেন।
কমিটি অনুমোদনের পর নবগঠিত আহ্বায়ক কমিটির উপদেষ্টা, আহ্বায়ক, সদস্য সচিব ও সদস্যরা মরহুম রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন। এ সময় তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
পরে তারা নীলফামারীর সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন বিষয়ে মতবিনিময় ও দিকনির্দেশনা প্রদান করা হয়।
নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ জানান, সংগঠনের লক্ষ্য ও আদর্শ বাস্তবায়নের পাশাপাশি নীলফামারী জেলায় সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

