সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের সদরপুর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) সকালে উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সদরপুরের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কৃষি উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার কৃষকরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সদরপুর উপজেলা কৃষি অফিসার মো. হাবিবুল বাশার চৌধুরী। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ শাওন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ অফিসার নবনীতা নন্দী।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের (ভারপ্রাপ্ত) দায়িত্বে থাকা মোফাজ্জেল হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আকলিমা বেগম, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুত জামান বদু এবং সদস্য সচিব তারিকুল ইসলাম কবির মোল্লাসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ১ হাজার ৩০০ জন কৃষকের মধ্যে আমন ধানের বীজ ও ডিএপি সার বিতরণ করা হয়। পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় ৩০ জন কৃষককে খুঁটি, লেবু চারা ও জৈব সার প্রদান করা হয়।
বক্তারা বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তায় সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কৃষকদের উন্নয়নে এ ধরনের সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
‘কৃষিই সমৃদ্ধি’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
এই বাংলা/এমএস
টপিক

