মিরসরাইয়ে পল্লী মঙ্গল কর্মসূচির উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন শতাধিক মানুষ

মিরসরাই প্রতিনিধি :

মিরসরাইয়ে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) এর উদ্যোগে একটি বিনামূল্যের মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ জুন) আয়োজিত এই দিনব্যাপী ক্যাম্পে স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।

আয়োজকরা জানান, সমাজের প্রান্তিক, অসহায় ও নিম্নআয়ের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়। ক্যাম্পে প্রায় ৬০০ জন রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন এবং প্রয়োজনীয় ওষুধ পান।

দিনব্যাপী এ কার্যক্রমে অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন এবং বিভিন্ন রোগের বিষয়ে পরামর্শ দেন। পাশাপাশি রোগীদের ব্যবস্থাপত্র প্রদান, প্রয়োজনীয় ওষুধ বিতরণ এবং দৃষ্টিশক্তি সমস্যায় ভোগা রোগীদের মাঝে বিনামূল্যে চশমা সরবরাহ করা হয়।

চিকিৎসা নিতে আসা রোগীরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, এমন বিনামূল্যের ও মানসম্মত চিকিৎসা সেবা তাদের জন্য অত্যন্ত সহায়ক হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অনুষ্ঠানের উদ্বোধন করেন পল্লী মঙ্গল কর্মসূচির এপিএস সৈয়দ আলী আহসান। এ সময় উপস্থিত ছিলেন মিরসরাই শাখার শাখা ব্যবস্থাপক ইয়াহিয়া বিন খালেদ, আইটি অফিসার জাহিদুল ইসলাম, একাউন্টস অফিসার সুমন চন্দ্র কর্মকার, ক্রেডিট অফিসার কামরুল হাসান, নিরুপম বড়ুয়া, আমিনুল ইসলাম, সাখাওয়াত হোসেনসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

তারা পুরো কার্যক্রম তদারকি করেন এবং রোগীদের সেবা নিশ্চিত করতে সক্রিয় ভূমিকা পালন করেন।

আয়োজকরা জানান, পল্লী মঙ্গল কর্মসূচি দীর্ঘদিন ধরে স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক নানা কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত মানুষের জন্য এ ধরনের মানবিক উদ্যোগ আরও বিস্তৃতভাবে চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে বলে তারা জানান।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here