নাটোর প্রতিনিধি :
নাটোরের সিংড়া উপজেলায় কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করতে ‘সফল চাষী’ অ্যাপস বিষয়ক একটি সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ জুন) বিকেলে উপজেলার লালোর ইউনিয়ন-এর ডাঙ্গাপাড়া গ্রামে লাইট হাউজ সফল চাষী প্রকল্প-এর উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন আদেশ আলী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কল সেন্টার ম্যানেজার সালমা খাতুন, কল সেন্টার এক্সিকিউটিভ আলমগীর রশিদ, ট্রেনিং অ্যাসোসিয়েট আব্দুল আউয়াল কাফি, ভলান্টিয়ার এবং স্থানীয় কৃষকরা।
বক্তারা কৃষকদের ‘সফল চাষী’ অ্যাপ ব্যবহার করে কৃষি বিষয়ক তথ্য, পরামর্শ ও সেবা গ্রহণের আহ্বান জানান। পাশাপাশি কৃষি উৎপাদন সংক্রান্ত যেকোনো সমস্যা সম্পর্কে কল সেন্টারে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়।
সভায় আরও জানানো হয়, নারী নির্যাতন বা সহিংসতার কোনো ঘটনা ঘটলে সংশ্লিষ্ট হটলাইন নম্বরে ফোন করে প্রয়োজনীয় সহায়তা নেওয়া যেতে পারে। কৃষকদের মধ্যে প্রযুক্তিনির্ভর কৃষি সেবা সম্প্রসারণ এবং সচেতনতা বৃদ্ধিই এ কর্মসূচির মূল লক্ষ্য বলে আয়োজকরা জানান।

