কিশোরগঞ্জে ৫০ প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ, ১০০ চক্ষুরোগীর ছানি অপারেশনের উদ্যোগ

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি :

 

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ৫০ জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্টেডিয়াম মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে এসব হুইলচেয়ার বিতরণ করা হয়। অনুষ্ঠানের আয়োজন করে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি।

এ উপলক্ষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান। সভায় বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য দেন।

অনুষ্ঠানে উপজেলা জামায়াতের আমীর আব্দুর রশিদ শাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লতিফুর রহমান, প্রেস ক্লাব সভাপতি আবু হাসান শেখ, ইউপি চেয়ারম্যান আবু সায়েম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজন এবং দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির হেড অব অ্যাকাউন্টস অ্যান্ড অ্যাডমিন কহিনুর আলম চৌধুরীসহ অনেকে উপস্থিত ছিলেন।

পরে আনুষ্ঠানিকভাবে উপজেলার ৫০ জন প্রতিবন্ধী ব্যক্তির হাতে হুইলচেয়ার তুলে দেওয়া হয়।

আয়োজক প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানান, হুইলচেয়ার বিতরণের পাশাপাশি ১০০ জন চক্ষুরোগীর ছানি অপারেশনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে কিশোরগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে একটি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হবে। এ কার্যক্রম সফল করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here