বামনা প্রতিনিধি :
দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্তৃক আয়োজিত দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ ১৭ জুন ২০২৬ খ্রি. রোজ বুধবার বেলা ১১ ঘটিকায় বরগুনার বামনা উপজেলার ঐতিহ্যবাহী আসমাতুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় মিলনায়তনে অত্যন্ত জাঁকজমকপূর্ণ পরিবেশে দুদক সমন্বিত জেলা কার্যালয়, পটুয়াখালীর আয়োজনে এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক), বামনা, বরগুনার সার্বিক সহযোগিতায় এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। তরুণ প্রজন্মের মাঝে সততা, নৈতিকতা ও দুর্নীতি বিরোধী চেতনা জাগ্রত করাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।
যুক্তি-তর্কের জমজমাট লড়াই
’কেবলমাত্র আইনের কঠোর প্রয়োগ নয়, মূল্যবোধের অবক্ষয় রোধই পারে দুর্নীতিমুক্ত সমাজ গড়তে’— এই বিষয়ের ওপর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পক্ষে-বিপক্ষে তাদের যুক্তি ও তথ্যসমৃদ্ধ বক্তব্য উপস্থাপন করে।
প্রতিযোগিতায় তার্কিকদের যুক্তি, পাল্টা-যুক্তি এবং চমৎকার বাচনভঙ্গি উপস্থিত দর্শক ও বিচারকদের মুগ্ধ করে।
সততার সংস্কৃতির আহ্বান
অনুষ্ঠানে বক্তারা বলেন, দুর্নীতি একটি দেশের উন্নয়নের প্রধান অন্তরায়। শুধু আইন প্রয়োগ করে বা শাস্তি দিয়ে সমাজ থেকে দুর্নীতি পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়। এজন্য প্রয়োজন পারিবারিক শিক্ষা এবং নৈতিক মূল্যবোধের জাগরণ।
তরুণ ছাত্রসমাজ যদি এখন থেকেই দুর্নীতির বিরুদ্ধে ‘না’ বলতে শেখে, তবেই আগামী দিনে একটি সমৃদ্ধ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব হবে। বক্তারা শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকের পাশাপাশি সততার চর্চায় নিজেদের নিয়োজিত করার আহ্বান জানান।
পুরস্কার বিতরণী ও সমাপনী
প্রতিযোগিতা শেষে বিচারকমণ্ডলীর রায় অনুযায়ী বিজয়ী ও বিজিত দলের মাঝে ট্রফি ও সনদপত্র বিতরণ করা হয়। এছাড়া শ্রেষ্ঠ বক্তাকে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেগম ফায়জুন্নেসা মহিলা ডিগ্রি কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও সভাপতি দূর্নীতি প্রতিরোধ কমিটি বামনা উপজেলা,
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বামনা উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ নিকহাত আরা, বামনা থানা অফিসার ইনচার্জ মোঃ ফারুক হোসেন খান, মোঃ আনিসুর রহমান উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, মোহ গোলাৃ হায়দার উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার, মোঃ হোসেন আলী খান সহকারী অধ্যাপক বেগম ফায়জুন্নেসা মহিলা ডিগ্রি কলেজ, মডারেট হিসেবে দ্বয়ীত্ব পালন করেন মোঃ জিয়াদ হাসন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বামনা,বরগুনা,
অনুষ্ঠানে দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, পটুয়াখালীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির দায়িত্বশীল ব্যক্তিবর্গ, আসমাতুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক, আমন্ত্রিত সুধীজন, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় অনুষ্ঠানে মোট আটটি দল অংশ গ্রহন করেন এরমধ্যেই বুকাবুনিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয় চেম্পিয়ান, জাফ্রাখালী মাঃ বিঃ রানার্স আপ স্হান অধিকার করে।

