নীলফামারী প্রতিনিধি :
স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও দক্ষ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার লক্ষ্যে নীলফামারীতে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এবং হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরদের নিয়ে অফিস ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ জুন) জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের আয়োজনে এবং জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় নীলফামারী স্কিল ডেভেলপমেন্ট সেন্টারে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালায় স্থানীয় সরকারের উপ-পরিচালক সাইদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, “ইউনিয়ন পরিষদ স্থানীয় সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তর। জনগণের দোরগোড়ায় কার্যকর ও মানসম্মত সেবা পৌঁছে দিতে প্রশাসনিক দক্ষতা, আর্থিক স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা অত্যন্ত প্রয়োজন। এ ধরনের প্রশিক্ষণ কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি জনসেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন, “সুশাসন প্রতিষ্ঠা এবং জনসেবাকে আরও কার্যকর করতে স্থানীয় পর্যায়ের কর্মকর্তাদের দক্ষতা ও দায়িত্বশীলতা বৃদ্ধি অপরিহার্য। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা বাস্তব কর্মক্ষেত্রে প্রয়োগের মাধ্যমে জনগণের সেবার মান আরও উন্নত হবে।”
প্রশিক্ষণ কর্মশালায় অফিস ব্যবস্থাপনা, আর্থিক কার্যক্রম পরিচালনা, হিসাব সংরক্ষণ, সরকারি বিধি-বিধান অনুসরণ, তথ্যপ্রযুক্তির কার্যকর ব্যবহার এবং প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ বিষয়ে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ প্রদান করা হয়।
আয়োজকরা জানান, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি এবং সেবার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এই বাংলা/এমএস
টপিক

