চট্টগ্রামে বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের মানবতার রাজনীতি সমাবেশ ও সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :

 

চট্টগ্রামে বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের উদ্যোগে দেশের চলমান পরিস্থিতি, মানবতার রাজনীতি এবং বিশ্বশান্তি বিষয়ক আলোচনা সভা ও সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মানবিক মূল্যবোধ, সামাজিক সম্প্রীতি এবং সর্বজনীন কল্যাণভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করা হয়।

চট্টগ্রাম জেলা কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান এবং বিশ্ব সুন্নী আন্দোলনের প্রতিষ্ঠাতা আল্লামা ইমাম হায়াত।

আলোচনা পর্বে তিনি পবিত্র কোরআনের একটি আয়াতের আলোকে সালাতু সালামের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, ইসলামী বিশ্বাস ও আধ্যাত্মিক জীবনে সালাতু সালামের বিশেষ তাৎপর্য রয়েছে এবং এটি মুসলমানদের ধর্মীয় অনুশীলনের গুরুত্বপূর্ণ অংশ।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

আল্লামা ইমাম হায়াত তাঁর বক্তব্যে মানবতার রাজনীতির প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে বলেন, বিভেদ, গোষ্ঠীকেন্দ্রিকতা ও সংকীর্ণতার পরিবর্তে মানবকল্যাণ, ন্যায়বিচার এবং পারস্পরিক সহমর্মিতার ভিত্তিতে সমাজ ও রাষ্ট্র পরিচালিত হওয়া উচিত। তিনি সব মানুষের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করার আহ্বান জানান।

বক্তারা বলেন, বর্তমান বিশ্বে বিভিন্ন সংকট ও অস্থিরতার প্রেক্ষাপটে মানবিক মূল্যবোধ, শান্তি, সহনশীলতা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ জোরদার করা প্রয়োজন। একই সঙ্গে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে দেশ, জাতি এবং বিশ্বমানবতার শান্তি, নিরাপত্তা ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মাহফিলে বিভিন্ন শ্রেণি-পেশার ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন।

সালাতু সালাম মাহফিল পরিচালনা করেন মুফতি আল্লামা রেজাউল কাউসার। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং বিশ্বশান্তি ও মানবকল্যাণের জন্য দোয়া করা হয়।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here