নীলফামারীতে যুবসমাজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, ট্রাইব্রেকারে চ্যাম্পিয়ন উত্তরাশশী দল

নীলফামারী প্রতিনিধি :

নীলফামারী সদর উপজেলার দক্ষিণ কানিয়ালখাতা কালার ডাঙ্গা এলাকায় যুবসমাজের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল ম্যাচ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ জুন) বিকেলে দক্ষিণ কানিয়ালখাতা কালার ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় সাইদুল ফুটবল একাদশ এবং উত্তরাশশী দক্ষিণকোরানী পাড়া স্পোর্টিং ক্লাব মুখোমুখি হয়। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্র হলে ম্যাচের ফলাফল নির্ধারণ করা হয় ট্রাইব্রেকারে, যেখানে উত্তরাশশী দল জয়লাভ করে চ্যাম্পিয়ন হয়।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেন, তরুণদের মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী শামীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জজ কোর্টের জিপি আবু মো. সোয়েম, ইটাখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেদায়েত আলী শাহ ফকির এবং সদর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আজিম হোসেন।

পরে অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।

খেলা দেখতে বিপুল সংখ্যক দর্শক মাঠে উপস্থিত ছিলেন, তাদের উচ্ছ্বাসে পুরো এলাকা প্রাণবন্ত হয়ে ওঠে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here