সদরপুরে জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত ড. জিয়াউর রহমান

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি :

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে ফরিদপুরের সদরপুর উপজেলায় শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক (কলেজ) হিসেবে নির্বাচিত হয়েছেন সদরপুর সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. জিয়াউর রহমান। এ স্বীকৃতির অংশ হিসেবে উপজেলা প্রশাসনের উদ্যোগে তাকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা প্রদান করা হয়।

শুক্রবার (১২ জুন) সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ শাওন এবং সঞ্চালনা করেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জেল হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সব্যসাচী মজুমদার, সমাজসেবা কর্মকর্তা কাজী শামীম, কৃষি কর্মকর্তা হাবিবুল বাশার চৌধুরী, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুতজ্জামান বদু এবং সদস্যসচিব তারিকুল ইসলাম কবির মোল্যাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অনুষ্ঠানে শিক্ষা ক্ষেত্রে অবদান ও পেশাগত দক্ষতার ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠদের সম্মাননা প্রদান করা হয়। এর ধারাবাহিকতায় ড. মো. জিয়াউর রহমানকে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক (কলেজ) হিসেবে নির্বাচিত করা হয়।

এ অর্জনে সদরপুর সরকারি কলেজের শিক্ষক, কর্মকর্তা ও সহকর্মীরা তাকে অভিনন্দন জানান এবং এটি প্রতিষ্ঠানের জন্য গৌরবের বলে উল্লেখ করেন।

নিজের প্রতিক্রিয়ায় ড. জিয়াউর রহমান সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং উপজেলা প্রশাসনের প্রতি ধন্যবাদ জানান। তিনি ভবিষ্যতে শিক্ষা, গবেষণা ও মানবসম্পদ উন্নয়নে আরও অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

এ স্বীকৃতিতে কলেজ ও স্থানীয় শিক্ষাঙ্গনে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here