বিজিবির সহকারী পরিচালক পদে উন্নীত হলেন কুড়িগ্রামের আব্দুল্যাহ আল মামুন

কুড়িগ্রাম প্রতিনিধি :

 

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বাসিন্দা মোঃ আব্দুল্যাহ আল মামুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সহকারী পরিচালক (এডি) পদে পদোন্নতি পেয়েছেন। এক বছরব্যাপী কঠোর সামরিক প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করার পর তিনি এ দায়িত্ব গ্রহণ করেন।

জানা যায়, প্রশিক্ষণ শেষে যোগ্যতা অর্জনের মাধ্যমে তিনি নতুন এই পদে উন্নীত হন। এটি তাঁর কর্মজীবনের একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

পদোন্নতির বিষয়ে আব্দুল্যাহ আল মামুন বলেন, এই সাফল্য তাঁর জীবনের একটি বড় মাইলফলক। তিনি বাবা-মা, পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের দোয়া ও সহযোগিতা তাঁর এই অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, দেশের সীমান্ত নিরাপত্তা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের চেষ্টা করবেন এবং সকলের দোয়া কামনা করেন।

এদিকে তাঁর এই সাফল্যে ফুলবাড়ী উপজেলায় আনন্দ ও গর্বের পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দা ও আত্মীয়স্বজনরা তাঁর অর্জনকে প্রশংসা করে ভবিষ্যৎ কর্মজীবনের জন্য শুভকামনা জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here