তাড়াশে কিশোর-কিশোরী ক্লাবের কার্যক্রম জোরদারে সিএমসি সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় কিশোর-কিশোরী ক্লাব স্থাপন ও কার্যক্রম পরিচালনার লক্ষ্যে উপজেলা পর্যায়ের ম্যানেজমেন্ট কমিটির (সিএমসি) সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা নাসরিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস ছালাম, তাড়াশ প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাব্বির আহম্মেদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সভায় কিশোর-কিশোরীদের দক্ষতা উন্নয়ন, বাল্যবিবাহ প্রতিরোধ, নারী ও শিশু অধিকার সুরক্ষা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং বয়সন্ধিকালের শারীরিক ও মানসিক বিকাশ নিয়ে আলোচনা করা হয়।

সভাপতির বক্তব্যে ইউএনও নুসরাত জাহান বলেন, কিশোর-কিশোরীদের সুস্থ বিকাশ নিশ্চিত করতে এবং তাদের সমাজের দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে ক্লাবভিত্তিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে হবে।

তিনি বাল্যবিবাহ, মাদক, সহিংসতা ও সামাজিক কুসংস্কার প্রতিরোধে কিশোর-কিশোরী ক্লাবগুলোর ভূমিকা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

সভা পরিচালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা নাসরিন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here