স্টাফ রিপোর্টার :
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৬ হাজার টাকার জাল নোটসহ রিমন (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৮ জুন) দুপুরে উপজেলার গড়মহাস্থান পাথরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত রিমন ওই এলাকার ইমদাদুল হকের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ থানা পুলিশের একটি দল এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন হিসেবে রিমনকে তল্লাশি করা হলে তার কাছ থেকে ১ হাজার টাকা মূল্যমানের ৬টি জাল নোট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জাল নোটের মোট মূল্য ৬ হাজার টাকা।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান শাহিন জানান, জাল নোট রাখার অভিযোগে রিমনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
তিনি আরও জানান, জাল নোট সরবরাহ বা বিস্তারের সঙ্গে অন্য কোনো ব্যক্তি বা চক্র জড়িত আছে কি না, সে বিষয়েও তদন্ত করা হচ্ছে। গ্রেপ্তারকৃতকে মঙ্গলবার আদালতে পাঠানো হবে।
পুলিশ জানিয়েছে, জাল নোট সংক্রান্ত অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।
এই বাংলা/এমএস
টপিক

