পূর্বধলায় গোপন অভিযানে ২৫ গ্রাম গাঁজাসহ দোকানদার গ্রেফতার, আদালতে প্রেরণ

নেত্রকোনা প্রতিনিধি :

নেত্রকোনার পূর্বধলা থানায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৫ গ্রাম গাঁজাসহ এক দোকানদারকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাকে আদালতে সোপর্দ করা হয় এবং আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ সূত্রে জানা যায়, ৭ জুন ২০২৬ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে পূর্বধলা থানার এসআই (নিরস্ত্র) মো. রাশেদ হাসানের নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করে। এসময় এএসআই মো. আব্দুল্লাহ, কনস্টেবল সেলিম ও খাইরুল ইসলামসহ একটি টিম অভিযানে অংশ নেয়।

অভিযানটি চালানো হয় পূর্বধলা উপজেলার ২ নম্বর হোগলা ইউনিয়নের চলিতডহর গ্রামে। সেখানে আব্দুছ সালাম (৪১) নামে এক ব্যক্তির মনিহারি দোকানে তল্লাশি চালিয়ে গোপন স্থান থেকে ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের মৃত ইউছুফ আলীর ছেলে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

পরে তাকে আটক করে থানায় নেওয়া হয় এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী নিয়মিত মামলা (নম্বর-১২, তারিখ ০৮/০৬/২০২৬) দায়ের করা হয়।

পরবর্তীতে ৮ জুন ২০২৬ তারিখে আসামিকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি স্থানীয়দেরও মাদক সংক্রান্ত তথ্য পুলিশকে দেওয়ার আহ্বান জানান।

স্থানীয়রা পুলিশের এই অভিযানের প্রশংসা করে বলেন, নিয়মিত অভিযান চালানো হলে এলাকা মাদকমুক্ত রাখা সম্ভব হবে এবং তরুণ সমাজ রক্ষা পাবে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here