সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি :
২০২৫-২৬ অর্থবছরে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের অংশগ্রহণে জেলা পর্যায়ে জাতীয় ইমাম সম্মেলন–২০২৬ ফরিদপুরে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ জুন) ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলার প্রশিক্ষণপ্রাপ্ত ইমামগণ অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মাজহারুল ইসলাম।
তিনি তাঁর বক্তব্যে সমাজে শান্তি, সম্প্রীতি, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ইমামদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। পাশাপাশি ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য ইমামদের প্রতি আহ্বান জানান।
সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ ইয়াছিন মোল্লা। তিনি প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের দক্ষতা উন্নয়ন এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনয়নে তাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে বক্তব্য রাখেন।
আয়োজকরা জানান, দেশের তৃণমূল পর্যায়ে ধর্মীয় শিক্ষা, সামাজিক সচেতনতা ও নৈতিক মূল্যবোধ ছড়িয়ে দিতে ইমামদের ভূমিকা আরও কার্যকর করার লক্ষ্যে এ ধরনের সম্মেলনের আয়োজন করা হচ্ছে।
সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলার ইমাম, আলেম-উলামা এবং ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়।
এই বাংলা/এমএস
টপিক

