নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়নের ব্রাহ্মণশাসন পুতুল মিয়ার বাড়ি থেকে হালদার পাড়া হাজ্বী আবু আলীর পুকুর পর্যন্ত একটি গ্রামীণ রাস্তা টেকসই করার লক্ষ্যে এম এ হান্নান সড়কের ইটের সোলিং কাজের উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার ৩মে সকালে এ কাজের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি জননেতা এম এ হান্নান এমপি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নাসিরনগরের মানুষ আমাকে বিশ্বাস করে ভোট দিয়েছেন। তাই মানুষের ভালোর জন্যই কাজ করবো ইনশাআল্লাহ।এমপি বলেন প্রত্যেকটি জনস্বার্থকে সমান ভাবে মূল্যায়ন করে উন্নয়নের পরিকল্পনা করতে হবে সবার কল্যাণের জন্য সড়ক, ব্রিজ,
কার্লভার্ট নির্মাণ, সেচের জন্য খাল খনন এই প্রকল্পগুলো তিনি গ্রহণ করে জনস্বার্থে কাজ করতে সকলের সার্বিক সহযোগিতা চান।
এসময় ব্রাহ্মণশাসন ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী মজিদ মিয়া,হাজী মোঃ আবু আলী,পুতুল ইসলাম, নুরুল হক,শফিকুর রহমান,মুন্জু মিয়া,শফিকুল ইসলাম,
আজগর মিয়া, হাফিজ মিয়া, গেন্দু মিয়া,আব্দুল আওয়াল,রাজ্জাক মিয়া,নুর আলম,দুলাল মিয়া,ইদ্রিস মিয়া, মোবারক হোসেন,শাহজাহান মিয়া,বাবুল মিয়া,জুমন মিয়া,আবদুস সামাদ রতন, রোমান উদ্দিন,আবদুল মান্নান জীবনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানান, ব্রাহ্মণশাসন পুতুল মিয়ার বাড়ি থেকে হালদার পাড়া হাজ্বী আবু আলীর পুকুর পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তাটি ২০০৩ সালে তৎকালীন ইউপি চেয়ারম্যান এম এ হান্নান তৈরি করেন, সময়ের পরিক্রমায় আজকে তাঁকে উপজেলার অভিভাবক (এমপি) হিসেবে পেয়ে আমরা অনেক খুশি এবং গর্ববোধ করছি।
এই বাংলা/এমএস
টপিক

