ঘিওরে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে ভিজিএফের চাউল বিতরণ 

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি :

 

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মানিকগঞ্জের ঘিওর উপজেলায় অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।

২০২৫-২০২৬ অর্থ বছরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় আজ বৃহস্পতিবার (২৪ মে) সকালে ১নং পয়লা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ৯৪৬ জন উপকার ভোগীদের মাঝে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

ঘিওর উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ তানভীর ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ চাউল বিতরণ কর্মসূচি উৎপাদন করেন।

এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা চন্দন কুমার বিশ্বাস, উপজেলা  উপ সহকারী কৃষি কর্মকর্তা  মোঃ কায়সার আহমেদ , প্যানেল চেয়ারম্যান মোঃ মন্টু মিয়া, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আল মামুনসহ বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যগণ ও স্থানীয় নেতৃবৃন্দ।

এই বাংলা/এমএস

টপিক 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here