পঞ্চগড়ে সীমান্তে আটক নারী ও শিশু পতাকা বৈঠকে বিজিবির কাছে হস্তান্তর

পঞ্চগড় প্রতিনিধি :

 

পঞ্চগড়ের মাধুপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এক নারী ও তার তিন বছরের শিশুসন্তানকে আটক করে পরে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করেছে।

শুক্রবার (২২ মে) সন্ধ্যায় সীমান্তের মেইন পিলার ৭৫১ এলাকার ভারতের অভ্যন্তরে সিপাইপাড়ায় বিএসএফ তাদের আটক করে। পরে রাতেই উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেওয়া হয়।

আটকরা হলেন—বৃষ্টি খাতুন (২৫) ও তার তিন বছরের কন্যা আয়েশা খাতুন। তারা মাদারীপুর জেলার শিবচর উপজেলার বাসিন্দা।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

স্থানীয় সূত্রে জানা যায়, তারা সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করলে বিএসএফ তাদের আটক করে। পরে বিজিবির সঙ্গে যোগাযোগের পর তাদের হস্তান্তর করা হয়।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম জানান, ওই নারী এর আগেও ভারতে গিয়েছিলেন এবং স্বামীর কাছে যাওয়ার উদ্দেশ্যেই তিনি সীমান্ত পার হওয়ার চেষ্টা করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বিজিবি তাদের হস্তান্তরের পর থানায় পাসপোর্ট আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here