সিংড়ায় রামিসা হত্যার বিচার ও সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

নাটোর প্রতিনিধি :

 

শিশু রামিসা হত্যাকারী সোহেল রানা’র বিচারের দাবিতে এবং নলডাঙ্গার সাংবাদিক রানা আহম্মেদসহ সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে নাটোরের সিংড়া সাংবাদিক কল্যাণ ফোরামের আয়োজনে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (২৩ মে) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিদের অংশগ্রহণে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সিংড়া প্রেস ক্লাবের সভাপতি মোল্লা মো. এমরান আলী রানা’র সভাপতিত্বে বক্তব্য দেন সিংড়া মডেল প্রেস ক্লাবের সভাপতি এসএম রাজু আহমেদ, স্মার্ট প্রেস ক্লাবের সভাপতি খলিল মাহমুদ, চলনবিল সাংবাদিক ইউনিয়নের সভাপতি আনোয়ার হোসেন আলীরাজ, মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জুলহাজ কায়েম, সিংড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সিদ্দিকী, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আঞ্জুমান আরা, সাবেক সেনা সদস্য মোস্তাক আহমেদ, জামায়াতে ইসলামী মনোনীত মেয়র পদপ্রার্থী মাওলানা সাদরুল উলা, পৌর জামায়াতে ইসলামীর সভাপতি আব্দুল মন্নাফ, পৌর মহিলা দলের সভাপতি মমতাজ (মৌ), প্রভাষক খায়রুল ইসলাম, অধ্যক্ষ আরিফ রায়হান প্রমুখ।

সভায় বক্তারা দ্রুত সময়ের মধ্যে রামিসা হত্যাকারী সোহেল রানা’র দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান এবং সমাজ থেকে মাদক মুক্ত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। একই সাথে সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ জানানো হয় প্রতিবাদ সভা থেকে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here