ভূমিসেবায় চালু হচ্ছে অনলাইন অভিযোগ ব্যবস্থাপনা সেবা : প্রতিমন্ত্রী মীর হেলাল

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :

 

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ভূমিসেবায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনবান্ধব নিশ্চিত করতে দ্রুত ‘ল্যান্ড কমপ্লেইন ম্যানেজমেন্ট সার্ভিস’ চালু করা হবে।

প্রতিমন্ত্রী আজ চট্টগ্রাম সার্কিট হাউজ প্রাঙ্গণে চট্টগ্রাম বিভাগীয় কমিশন ও জেলা প্রশাসনের আয়োজনে ভূমিসেবা মেলা ২০২৬- এর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, নতুন ল্যান্ড কমপ্লেইন ম্যানেজমেন্ট সার্ভিসের মাধ্যমে ভূমিসেবা নিয়ে যেকোনো অভিযোগ অনলাইনে করা যাবে। অভিযোগ জমা হওয়ার সঙ্গে সঙ্গে আবেদনকারী এসএমএসের মাধ্যমে প্রাপ্তিস্বীকার বার্তা পাবেন। পরবর্তীতে তদন্তের অগ্রগতি এবং চূড়ান্ত ফলাফলও তাকে জানিয়ে দেওয়া হবে। এতে ভূমিসেবার মান উন্নয়ন ও জবাবদিহিতা নিশ্চিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রতিমন্ত্রী আরো বলেন,জনগণ রাষ্ট্রের প্রকৃত মালিক এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব হলো তাদের সম্মান, সততা ও আন্তরিকতার সঙ্গে সেবা প্রদান করা। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি উদ্ধৃতি দিয়ে বলেন, জনগণ যেন সরকারি দপ্তরে এসে সেবার মান ও আন্তরিকতা অনুভব করতে পারেন, সে লক্ষ্যে সবাইকে কাজ করতে হবে।

প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন আরো উল্লেখ করেন, বর্তমানে দেশের ১৯৩টি ভূমিসেবা সহায়তা কেন্দ্রের মাধ্যমে সাধারণ মানুষ স্বল্প ফি দিয়ে অনলাইন ভূমিসেবা গ্রহণ করতে পারছে। এসব কেন্দ্রের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীও ডিজিটাল সেবার আওতায় আসছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

তিনি বলেন, ভূমি সংক্রান্ত অধিকাংশ লেনদেন ইতিমধ্যে ই-পেমেন্ট ব্যবস্থার আওতায় এসেছে। পাশাপাশি কৃষিজমি ও বনভূমি সংরক্ষণে ডিজিটাল ল্যান্ড জোনিং সিস্টেম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে ভূমির শ্রেণি অনুযায়ী ব্যবহার নিশ্চিত করা সম্ভব হবে।

ভূমি খাতে দুর্নীতি কমানো প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, সেবা সহজীকরণ এবং দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে ।প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি ও মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে ভূমিসেবাকে আরো আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব করা হবে।

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে অনুষ্ঠানে মূখ্য আলোচক ছিলেন বিভাগীয় কমিশনার ড. মো: জিয়াউদ্দিন এছাড়াও চট্টগ্রাম মেট্রোপলিটন অতিরিক্ত পুলিশ কমিশনার ওয়াহিদুল হক চৌধুরী, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মোঃ মনিরুজ্জামান বিশেষ অতিথির বক্তৃতা করেন।

অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা শিক্ষক শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here