কাঠালিয়ায় কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ

ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠির কাঠালিয়ায় কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ মে) দুপুর ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. জামসেদ আজাদ।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

প্রশিক্ষণে কোরবানির পশু জবাইয়ের সঠিক পদ্ধতি, চামড়ার গুণগত মান বজায় রাখা এবং যথাযথভাবে চামড়া সংরক্ষণের বিভিন্ন দিক তুলে ধরা হয়। এতে ইমাম, শিক্ষক, কসাই, সাংবাদিক এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি মো. মাসউদুল আলম, থানার কর্মকর্তা মো. জসিম উদ্দীন, সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান, বন্দর জামে মসজিদের ইমাম মাওলানা মিজানুর রহমান এবং উপজেলা পরিষদ মসজিদের ইমাম মাওলানা রুহুল আমিনসহ অন্যরা।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here