চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি :
মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে দেশব্যাপী একযোগে উদ্বোধন হওয়া কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা ভূমি অফিসের আয়োজনে শুরু হয়েছে তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬।
মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টায় উপজেলা ভূমি কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব যায়েদ হোছাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরভদ্রাসন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ারুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন আক্তার, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আজাদ খানসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিএনপির নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা মেলায় অংশগ্রহণ করেন। উদ্বোধন শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা ভূমি বিভাগের আধুনিকায়ন, স্মার্ট ভূমিসেবা, ডিজিটালাইজেশন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তারা বলেন, প্রযুক্তিনির্ভর ভূমিসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করছে।
বক্তারা আরও আশা প্রকাশ করেন, এ মেলা স্থানীয় জনগণের মধ্যে ভূমি সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং দালালচক্রের দৌরাত্ম্য কমাতে কার্যকর ভূমিকা রাখবে।
পরে সকলের অংশগ্রহণে উপজেলা ভূমি কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ভূমি কার্যালয়ে এসে শেষ হয়।
এই বাংলা/এমএস
টপিক

