ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ভূমি সংক্রান্ত সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে, ভূমি সেবার মানোন্নয়ন ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সারাদেশের ন্যায় ৩ দিনব্যাপী “ভূমি সেবা মেলা-২০২৬” এর উদ্বোধন অনুষ্ঠান মঙ্গলবার (১৯ মে ২০২৬) সকাল ১০টায় উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা তেজগাঁওস্থ ভূমি অফিস থেকে ভার্চুয়্যালী এ মেলার শুভ উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান। “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ নাগরিক” প্রতিপাদ্য নিয়ে ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতা ও ভোলাহাট উপজেলা ভূমি অফিস এ মেলার আয়োজন করে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এ সময় উপজেলা ভূমিসেবা মেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ সানাউল মোর্শেদ। অন্যান্যের মধ্যে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সুলতান আলী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ইব্রাহিম খলিলুল্লাহ্,
উপজেলা সমাজসেবা অফিসার মোঃ নাসিম উদ্দিন, যুব উন্নয়ন অফিসার মোঃ রবিউল ইসলাম কবিরাজ, সমবায় অফিস সহকারী মোঃ আব্দুল জলিল, আরডিও মোঃ সবুজ আলী, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ পিয়ার জাহানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, সাংবাদিক ও সুধীজনেরা উপস্থিত ছিলেন।
ভূমি মেলা উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণ থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে বিভিন্ন শ্রেণী-পেশাজীবি শতাধিক জনসাধারণ অংশগ্রহণ করেন।
আয়োজক সূত্রে জানা যায়, ৩ দিনব্যাপী মেলায় ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা প্রদান, নামজারি, খতিয়ান ও ভূমি উন্নয়ন কর বিষয়ে তথ্যসেবা এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।
এই বাংলা/এমএস
টপিক

