রাজশাহীতে ইউসেপ বাংলাদেশ নিয়োগকর্তা কমিটির ৩৫তম সভা অনুষ্ঠিত

রাজশাহী প্রতিনিধি :

 

ইউসেপ বাংলাদেশ, রাজশাহী অঞ্চলে নিয়োগকর্তা কমিটির ৩৫তম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১টায় ইউসেপ কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ইউসেপ রাজশাহী অঞ্চলের নিয়োগকর্তা কমিটির ভাইস-চেয়ারপারসন এবং প্রাণ-এগ্রো লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার সাইদুর রহমান।

কমিটির সদস্য সচিব ও ইউসেপ রাজশাহী অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক শাহিনুল ইসলামের সঞ্চালনায় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন কমিটির সদস্য এবং উত্তরা গ্রুপ অব কোম্পানির জিএম মোঃ ওহিদুর রহমান। এছাড়াও অন্যান্য সদস্যরা বিভিন্ন মতামত তুলে ধরেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সভায় প্রেজেন্টেশনের মাধ্যমে ইউসেপ রাজশাহী অঞ্চলের সার্বিক কার্যক্রম এবং গেট টুগেদার আয়োজন নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি গ্রুপ ওয়ার্কের মাধ্যমে মেয়াদোত্তীর্ণ কমিটি পুনর্গঠন করে আগামী তিন বছরের জন্য নতুন পরিকল্পনা উপস্থাপন করা হয়।

এতে জানানো হয়, ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত ১,৭০০-এর অধিক যুবক-যুবতীকে দক্ষতামূলক প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং ১,০০০-এরও বেশি যুবকের বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির ব্যবস্থা করা হয়েছে।

সভায় উপস্থিত উদ্যোক্তা উন্নয়ন কমিটির সদস্যরা ইউসেপের কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও সংগঠনের বিভিন্ন কার্যক্রমে সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here