সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের সদরপুর উপজেলার আকোটের চর ইউনিয়নের খালাসী ডাঙ্গী গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে জরিমানা করা হয়েছে।
রোববার (১৭ মে ২০২৬) দিবাগত রাত অর্থাৎ সোমবার (১৮ মে) রাত ১২টা ৩০ মিনিটে এ অভিযান পরিচালনা করা হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
অভিযানকালে নদী তীরবর্তী ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া। এ সময় সদরপুর থানা পুলিশ সার্বিক সহযোগিতা করে।
এই বাংলা/এমএস
টপিক

