ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :
নীলফামারীর ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদের উদ্যোগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দুস্থ, অসহায় ও অতিদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হয়েছে।
সোমবার (১৮ মে) সকাল থেকে ইউনিয়ন পরিষদ চত্বরে এই বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। মোট ২ হাজার ৬৩৯টি পরিবারের মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম শাহীন জানান, ঈদকে সামনে রেখে অসহায় মানুষের সহায়তায় সরকারের ভিজিএফ কর্মসূচির আওতায় এই চাল বিতরণ করা হয়, যা স্বচ্ছতা ও শৃঙ্খলার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।
এ সময় ট্যাগ অফিসার শাহিনুর ইসলাম, ইউপি সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
চাল পেয়ে উপকারভোগীরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের সহায়তা কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত রাখার আহ্বান জানান।
এই বাংলা/এমএস
টপিক

