নাটোর প্রতিনিধি :
শরীয়তপুর সদর হাসপাতালে কর্মরত চিকিৎসক ডাঃ মোঃ নাসিরের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে এবং দেশের বিভিন্ন স্থানে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনার বিরুদ্ধে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১৮ মে ২০২৬) দুপুর ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন, নাটোর জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে সংগঠনের সভাপতি ডা. নাসের আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল রাজা, সহ-সভাপতি রবিউল আলমসহ বিভিন্ন বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
মানববন্ধনে বক্তারা বলেন, চিকিৎসকদের ওপর ধারাবাহিক হামলা স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে মারাত্মকভাবে হুমকির মুখে ফেলছে। তারা ডা. মোঃ নাসিরের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
একইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে তাদের প্রতিবাদ কর্মসূচি সমাপ্ত করেন।
এই বাংলা/এমএস
টপিক

