নাটোর প্রতিনিধি :
সহজ-স্বচ্ছ ও ডিজিটালাইজ ভূমি সেবা জনগণের দৌরগোড়ায় পৌঁছে দেওয়া এবং নাগরিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে গণমাধ্যমে কর্মীদের সাথে প্রেস ব্রিফিং করেছেন নাটোর জেলা প্রশাসন।
আজ রোববার (১৭মে)দুপুর ১২ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে এই প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়। প্রেসব্রিফিং এ লিখিত বক্তব্য পাঠ করেন জেলা প্রশাসক আসমা শাহীন।
এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আসমা খাতুন, নাটোর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফরহাদ আহমেদ সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা এবং নাটোরের কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার গণমাধ্যম কর্মীরা।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
জেলা প্রশাসক বলেন, আগামী ১৯ মে থেকে ২১ মে ২০২৬ ভূমি মন্ত্রণালয় কর্তৃক সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে ৩দিন ব্যাপি ভূমি মেলা ২০২৬ আয়োজন করা হয়েছে।
১৯ মে ঢাকার তেজগাঁও এ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ভূমি সপ্তাহ উদ্বোধন করার পরপরই নাটোর জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে ভূমি সপ্তাহ উদ্বোধন করবেন জেলা প্রশাসক আসমা শাহীন।
এই বাংলা/এমএস
টপিক

